সিডব্লিউটিপিভিপি কর্মসূচিতে আবেদনের আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
বাংলাদেশে চার্লস ওয়ালেস ট্রাস্ট প্রফেশনাল ভিজিট প্রোগ্রাম (সিডব্লিউটিপিভিপি) ২০১৬-এর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। যারা পেশাদারী জ্ঞান, দক্ষতা ও যোগাযোগ বাড়িয়ে তুলতে অল্পসময়ের জন্য যুক্তরাজ্যে যেতে চান তাদেরকে সহায়তা করবে এ কর্মসূচি।
রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে পেশাদারদের নিজেদের মধ্যে পরিচিতি ও পরস্পরের সাথে মিথস্ক্রিয়া বাড়ানোই এ কর্মসূচির উদ্দেশ্য। তিন থেকে পাঁচ সপ্তাহব্যাপী এ সফরে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগ, কর্মপ্রতিষ্ঠান, অথবা যুক্তরাজ্যের আর্ট সেন্টারের সংযুক্তি লাগতে পারে।
নির্বাচিত প্রার্থীরা প্রতিমাসে ১৪শ’ পাউন্ড করে পাবেন। যুক্তরাজ্যে সফরকালে আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে ৮শ’ পাউন্ড এবং এর সাথে স্বাস্থ্যবীমা সুবিধাও পাবেন। যুক্তরাজ্যে আবশ্যকভাবে নির্বাচিত প্রার্থীদের আমন্ত্রণ জানানো প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।
সিডব্লিউটিপিভিপি কর্মসূচিতে যে বিভাগ থেকে অংশগ্রহণ করা যাবে- আর্টস, হিউম্যানিটিস ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও দক্ষতার উন্নয়ন (অর্থনীতির ক্ষমতায়নে ও কারিগরি দক্ষতার উভয় ক্ষেত্রেই) ও সামাজিক উন্নয়নে ইয়ুথ মোবিলাইজেশন এবং কমিউনিটি ডেভলপমেন্ট ও সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগ সমূহ। আগ্রহী প্রার্থীরা এ কর্মসূচিতে আবেদন করার জন্য www.britishcouncil.org.bd-এই ওয়েবসাইটে যেতে পারেন। জীবনবৃত্তান্ত পাঠাতে হবে [email protected]এই ঠিকানায়।
ব্রিটিশ কাউন্সিল থেকে প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্যানেলের মাধ্যমে সংক্ষিপ্ত বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। সবগুলো সাক্ষাৎকারই ঢাকায় আবেদনপত্র জমা দেয়ার একমাসের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়াও, ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যে ভিসার আবেদনের জন্য ভিসাসহ গাইডলাইন সহায়তা দিবে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। বিজ্ঞপ্তি।
এআরএস/এবিএস