ডেমরায় বিএনপির ৩০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ৩১ অক্টোবর ২০২৩

রাজধানীর ডেমরা এলাকার তামিরুল মিল্লাত মাদরাসা ও মিন্টু চত্বর থেকে বিএনপির প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস।

তিনি বলেন, সকালে হঠাৎ করেই বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ তাদের প্রতিহত করে। এ সময় প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির আজ প্রথম দিন। এরই মধ্যে বিভিন্ন জায়গায় মিছিল করেছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তবে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরএসএম/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।