রিয়াল ম্যাচেই পাঁচশ গোল চান মেসি


প্রকাশিত: ০৫:০৬ এএম, ৩১ মার্চ ২০১৬

মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে শনিবার নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষের মাঠে নামবে বার্সা। আর  এ ম্যাচেই ৫০০ গোলের মেইলফলক স্পর্শ করতে চান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি।

বার্সেলোনার হয়ে ৪৪৯ গোল করা মেসি বলিভিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল পেয়ে স্পর্শ করেন আর্জেন্টিনার হয়ে ৫০ গোলের মাইলফলক। তাই রিয়াল-বার্সেলোনা দ্বৈরথে মেসির সামনে সব মিলিয়ে ৫০০ গোলের মাইলফলকে পৌঁছানোর হাতছানি আছে। রিয়ালের বিপক্ষে একটি গোল পেলেই তিনি গড়ে ফেলবেন অসাধারণ এই কীর্তি।

মেসি বলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই সংখ্যায় পৌঁছাতে পারাটা দারুণ হবে। তবে সত্যিকারের ভালো বিষয় হবে ম্যাচটি জেতা এবং পয়েন্ট তালিকায় ব্যবধান বাড়ানো।
 
এদিকে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়াকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এর আগের ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় মেসির দল।এরপরই আবার এল ক্লাসিকো। ঠাসা সূচির কারণে রিয়ালের বিপক্ষে ক্লান্ত কিনা এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, আমার শারীরিক সমস্যা নেই। এখন ক্লাসিকো নিয়ে ভাবতে বার্সেলোনায় ফেরার সময়। এটা খুব বড় এক পরীক্ষা হবে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।