ইসলামী ঐক্যজোটের সম্মেলনে অংশ নিয়েছেন খালেদা


প্রকাশিত: ১১:০৮ এএম, ৩১ মার্চ ২০১৬

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে অনুষ্ঠিত দলটির কাউন্সিলে অংশ নিয়েছেন তিনি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। বিএনপির নব মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কাউন্সিলে অংশ নিয়েছেন।

এদিকে ‘অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে’ অনুষ্ঠিত জাতীয় সম্মেলন ২০১৬ সভাপতিত্ব করছেন ইসলামী ঐক্যজোটের সভাপতি এ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব। এতে ২০ দলীয় জোটের শরিক দলের নেতারাও অংশ নিয়েছেন।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।