ঢাকায় এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার পর রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। পরে মিছিলটি শাহবাগে এসে শেষ হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘নির্বাচনের পর একটি সুন্দর বাংলাদেশে একটি সরকারের শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা, কিন্তু এমন একটি সময়ে আমাদের রাজপথে থাকতে হচ্ছে।’

এসময় দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিক্ষোভে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।