তুরস্কে গাড়িবোমা হামলায় ৭ পুলিশ নিহত


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

তুরস্কে একটি গাড়িবোমা হামলার ঘটনায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। এদের মধ্যে ১৩ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। খবর বিবিসির।
 
বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ারবাকির প্রদেশের বাগলার জেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি বাস টার্মিনালের কাছ দিয়ে পুলিশের গাড়ি অতিক্রম করার সময় পার্ক করে রাখা গাড়িকে উদ্দেশ্য করে বোমা হামলা চালানো হয়। ওই বিস্ফোরণে অসংখ্য যানবাহন, ভবন ও বাসটার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।