বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০২ এপ্রিল ২০১৬

রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন ব্যাপারী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উত্তর বাড্ডার ইসহাক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তার বাবা জয়নাল আবেদিন জানান, বাসায় কারেন্টের তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় লিটন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিটন ব্যাপারীর গ্রামের বাড়ি শরীয়তপুরে। সে তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়। লিটন উত্তর বাড্ডার একটি মার্কেটে কর্মচারী ছিলেন।

জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।