ভাটারায় বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৫ মার্চ ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল/ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানাধীন নূরের চালা এলাকার একটি বাসা থেকে মাহমুদুল হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দিনগত রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাহমুদুল হোসেন পটুয়াখালীর মশিপুর থানা এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে। বর্তমানে ভাটারার নূরের চালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিফাত আল-আফসানী জানান, খবর পেয়ে বুধবার বিকেলে ভাটারার নূরের চালা এলাকার একটি ভবনের সাততলা থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. রিফাত আল-আফসানী আরও জানান, নিহত মাহমুদুল ক্যাবল ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন জায়গায় আর্থিক ঋণ থাকার কারণে বিপদগ্রস্ত হয়ে পড়েন। এই কারণে হতাশা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই এনামুল ইসলাম জানান, ঋণগ্রস্ত হয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মাহমুদুল।

কাজী আল-আমিন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।