সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রকাশিত: ১২:১১ পিএম, ০২ এপ্রিল ২০১৬

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান সেফটি ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার সকাল ১০টায় ছবি আঁকা প্রতিযোগিতায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয়া এসব শিশু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় চকলেট, ফুল বিক্রিসহ বিভিন্ন দোকানে কাজ করে।

ছবিতে জাতীয় পতাকা, সবুজ প্রকৃতিসহ রং পেন্সিলে নিজের অনুভূতি ফুটিয়ে তোলে তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম।

child

এসময় তিনি বলেন, শিশুর অধিকার রক্ষায় সবারই এগিয়ে আসা উচিত। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা সমাজে অত্যন্ত নাজুক অবস্থায় থাকে। তাদের শিক্ষাসহ সকল অধিকার রক্ষায় সবাই সচেতন হতে হবে, যেন তারা দেশে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এইচএসএফের চেয়ারম্যানসহ নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।