মালয়েশিয়ায় বিএনপির প্রতিবাদ সভা
মালয়েশিয়া বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আমপাংএর একটি হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন এর সঞ্চালনায় প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল।
সভাপতি বাদলুর রহমান খান বাদল তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক নিয়ম-নীতিকে তোয়াক্কা করে না। সন্ত্রাস সৃষ্টির মাধ্যমেই তারা আধিপত্য বজায় রাখতে চায়। পেশীশক্তির জোরে মানুষকে জিম্মি রাখতে চায়।
তিনি বলেন, অবৈধ সরকার অহেতুক বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামালা দিয়ে গ্রেফতার করছে। এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে।
প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহবুব আলম শাহ তার রক্তব্যে বলেন, খুন, গুম, জেল, জুলুম বন্ধ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করে জনমনে শান্তি প্রতিষ্ঠিত করুন।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, বিএনপি নেতা মো. মজনু মুন্সি, মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জাহাঙ্গির আলম খান স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন, যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহ-সভাপতি মঞ্জু খান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন সাগর, ইকবাল হোসেন মো. রমজান আলি হাসিবুর রহমান শান্ত, ওয়াদুদ খান প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মো. গোলাম মস্তফা, সেলিম ভুঁইয়া, মালয়েশিয়া বিএনপির দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), মো. মামুন, মো. সবুজ মিয়াসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বেগম খলেদা জিয়া পুনরায় দলের চেয়ারপারসন ও তারেক রহমান দলের সিনিয়ার ভাইস চেয়ারম্যান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব ও রুহুল কবির রিজভি সিনিয়ার যুগ্ম মহাসচিব হওয়ায় মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এসএইচএস