ট্রেনের যাত্রীর কাছে কোটি টাকার স্বর্ণ


প্রকাশিত: ০৫:২২ এএম, ০৪ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি স্বর্ণের বারসহ জয়নাল আবেদীন (৫৭) নামের এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার সকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা ওই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। তার দেহের বিভিন্ন স্থান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম থেকে তুর্ণা নিশিতা ট্রেনে ঢাকায় আসেন আটক জয়নাল আবেদীন। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের মামলা দায়ের করা হবে বলে জানান ওসি আবদুল মজিদ।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।