রাঙ্গুনিয়ায় দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৬ মার্চ ২০২৬
ছবি-সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলি এলাকা থেকে পৃথক দুই হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল কুদ্দুছ (৩৫)। তিনি কুদুরুস নামেও পরিচিত। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ওস্তাপাড়া এলাকায়।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকায় তিনি অবস্থান করছেন। তিনি রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলা এবং কাউখালী থানা এলাকার আরেকটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।