জামায়াত ছাড়াই জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত নেতাদের উপস্থিতি ছাড়াই জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সোয়া নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ ও ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানিও উপস্থিত নেই। এছাড়া জোটের বাকী নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

বৈঠকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে গুলশান সূত্রে জানা গেছে।

এর আগে রোববার দলের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকার পক্ষেই মত দেন।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।