সৌদিতে বিদেশিদের জন্য চালু হচ্ছে গ্রিনকার্ড


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৬ এপ্রিল ২০১৬

সৌদি আরবে কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ী নাগরিকত্ব (গ্রিনকার্ড) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।  আগামী ২০২০ সাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার পরিকল্পনা নিচ্ছে দেশটি।  

গত সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান সৌদি আরবের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক খ্যাতনামা গণমাধ্যম ব্লুমবার্গকে দেয়া গত সোমবারের এক সাক্ষাতকারে সৌদি আরবের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান সৌদি সরকারের এ পরিকল্পনার কথা জানান।

সালমান জানান, বিশ্ব অর্থনীতিতে সৌদি আরব তেল নির্ভরশীল রাষ্ট্র হিসেবে পরিচিত, তবে আগামীতে তেল নির্ভর অর্থনীতি থেকে সরে আসতে চাইছে।  আগামী দিনে বিশ্ব অর্থনীতির মন্দাভাব মোকাবেলা ও নিজেদের অর্থনীতির সমৃদ্ধ অবস্থান ধরে রাখার অংশ হিসেবে আয়ের উৎস বাড়াতে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এইসব পরিকল্পনার একটি হচ্ছে বিদেশি নাগরিকদের স্থায়ী নাগরিকত্ব ও অভিভাসন সুবিধা দেয়া।
 
তিনি আরো জানান, সিদ্ধান্ত ও পরিকল্পনা অনুযায়ী ১০০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করে আগামী ২০২০ সালের পর সৌদি আরবে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য এ সুযোগ উন্মুক্ত হবে।  তবে নাগরিকত্বের বিষয়টি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এসকেডি/এবিএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]