খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহারের দাবি


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৭ এপ্রিল ২০১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে নাটক বন্ধ করে তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভার্জিনিয়া স্টেট বিএনপি। ভার্জিনিয়া স্টেট বিএনপির সভাপতি আলহাজ লিয়াকত আলী খান এবং সেক্রেটারি তোফায়েল আহমেদ এ দাবি জানান।

তারা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা আর কোনো জামিন নাটক দেখতে চাই না। অতি সত্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের উপর থেকে সকল মামলা প্রত্যাহার করা হোক।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে করা মন্তব্যের বিষয়ে রাষ্ট্রদ্রোহ মামলা ও গুলশান থানার একটি মামলাসহ পাঁচ মামলায় জামিন পান খালেদা জিয়া।

আরএস/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]