বিনা বেতনে স্নাতক পর্যন্ত নারীর পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

দেশে বর্তমানে নারী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু রয়েছে। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ সুবিধা আরও উচ্চস্তর পর্যন্ত বিস্তৃত করবে। দলটির স্পষ্ট প্রতিশ্রুতি হলো- সব নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুবিধা চালু করবে।

একই সঙ্গে শিক্ষার সব ক্ষেত্র ও স্তরে নারীর সমান প্রবেশাধিকার ও অধিকার সংরক্ষণ করা হবে, যাতে নারী তার ইচ্ছা অনুযায়ী শিক্ষাগ্রহণ ও কর্মজীবনে প্রবেশ করতে পারেন। পাশাপাশি ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনমিকস কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এ প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়। ইশতেহারের শিক্ষাব্যবস্থা অংশে নারী শিক্ষার বিষয়ে এসব কথা বলা হয়।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।