জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে জিয়া পরিষদের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২২ মার্চ ২০২৬
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে জিয়া পরিষদের নেতাকর্মীরা

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জিয়া পরিষদের নেতাকর্মীরা।

রোববার (২২ মার্চ) দুপুরে সেখানে জিয়া পরিষদের উদ্যোগে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, জিয়া পরিষদের সভাপতি হেমাদ উদ্দিন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জামিল আহমেদ, সহ-সভাপতি হাজী মোহাম্মদ বাবু এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সেলিমসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।