‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান/ছবি সংগৃহীত

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এই ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, পথপ্রাণী ও অসহায় প্রাণীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাওয়ার এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।