মোদী ও শেহবাজের অভিনন্দন ফোন পেলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

পরে রাত ৮টা ১০ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি চেয়ারম্যানকে ফোন করে অভিনন্দন জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, টেলিফোনালাপে দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক এই অভিযাত্রার কথা উল্লেখ করেন।

তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ও তাদের দেশের জনগণের মঙ্গল কামনা করেন।

টেলিফোনে আলাপের সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।