শপথ নিতে সংসদ ভবনে মির্জা আব্বাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস, ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ। এরই মধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে এসেছেন নির্বাচনে জয়ী প্রার্থীরা। শপথ নিতে হাজির হয়েছেন ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

এবার নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত ছিল মির্জা আব্বাসের ঢাকা-৮ আসন। সেখানে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারী মির্জা আব্বাসের সঙ্গে লড়াই করে হেরে যান।

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।