সেই জার্সি পরেই সংসদে হাসনাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জার্সি পরেই সংসদে হাসনাত

জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনে এবং পরবর্তীতে সবুজ রঙের টিশার্ট পরে রাজপথে ছিলেন জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। সেই চিরচেনা পোশাকেই শপথ নিতে সংসদে গেছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৬ মিনিটে দলের প্রধান নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন।

এতে দেখা যায়, এনসিপি প্রধান নাহিদ ইসলাম নীল রঙের এক কালারের পাঞ্জাবি পরা এবং হাসনাত আব্দুল্লাহ তার সেই চিরচেনা সবুজ জার্সি পরা; যেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো আছে।

জুলাই বিপ্লবের চেতনা আর রাজপথের লড়াইকে যারা ধারণ করেন, তাদের কাছে হাসনাত আব্দুল্লাহর সেই সবুজ টি-শার্ট এখন এক বিশেষ প্রতীক। ছাত্র-জনতার সেই উত্তাল দিনগুলোতে রাজপথে সম্মুখভাগে তাকে এই পোশাকেই বারবার দেখা গেছে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এসইউজে/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।