জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে নয়া গণতান্ত্রিক পার্টির শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৩ মার্চ ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন নয়া গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন নয়া গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা।

সোমবার (২৩ মার্চ) জিয়া উদ্যানে তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। একই সঙ্গে কবর জিয়ারত ও দোয়ার আয়োজনও করা হয়।

কর্মসূচিতে পার্টির চেয়ারম্যান মাস্টার এম এ মান্নান, মহাসচিব ইমরুল কায়েস, সহ-সভাপতি তৌহিদুল হক সজিব, সহ-সভাপতি মো. মোহসিন হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিন নেতাকর্মীরা দুজনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।