স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরণ করছি। এই দিনে আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও দেশগঠনে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

জবি ছাত্র দলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। আমরা বিশ্বাস করি, অতীতের বঞ্চনা ও বৈষম্য পেরিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ নতুন পথে এগোচ্ছে।

এসময় কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ জাবি শাখার শতাধিক নেতাকর্মী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।