ঢাকায় আজ ১১ দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬
বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় নির্বাচনি ঐক্য/ ফাইল ছবি

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
বিএনপি জনগণের কাছে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমির 
ভারতীয়দের দাবি বাহাত্তরের সংবিধান তারা করে দিয়েছেন: ব্যারিস্টার ফুয়াদ 

গত বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।