চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

চাঁদাবাজির মামলায় রাজধানীর বনানী থানা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপরজন হলেন সোহেল শেখ সবুর। মামলার অপর আসামি মোহাব্বত হোসেন সবুজ পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, সকালে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বনানী থানা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে অভিযুক্ত করে একটি চাঁদাবাজির মামলা করেন।
 
জেইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।