রিজভীর বিরুদ্ধে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশ। মামলা তদন্তের স্বার্থে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে এ রিমান্ড আবেদন করেন বাড্ডা থানা পুলিশ। বিকেল ৩ টায় এ বিষয়ে শুনানি হতে পারে।

গত ২৬ জানুয়ারি অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় বাড্ডা থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাব।
রিজভী রাজধানীর বিভিন্ন বাসায় অবস্থান করে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।