গুলশানে মহিলা দলের মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর মহিলা দল। রোববার বিকেল পৌনে চারটায় দিকে গুলশানের ৮৬ নম্বর রোড থেকে এ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিল থেকে এ সময় নির্দালীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানায় তারা।
ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ এবং বিএনপির সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামসহ প্রায় অর্ধশত নারী নেত্রী মিছিলে অংশ নেন।
‘খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এ ধরণের নানা শ্লোগান দিয়ে মিছিলটি গুলশান দুই এর গোলচত্বরে এসে শেষ হয়। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় উড়িয়ে দেয়া ও তাকে গ্রেফতারে আওয়ামী লীগ নেতাদের হুমকি, আন্দোলন দমনে পুলিশি পদক্ষেপের দায় নিয়ে প্রধানমন্ত্রীর আতঙ্ক সৃষ্টি করার প্রতিবাদে দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে।
এমএম/আরএস/আরআই