মোসাদ্দেক আলী ফালু আটক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে রোববার রাত পৌনে আটটার দিকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির গুলশান কার্যালয় থেকে বের হয়ে তিনি ব্যক্তিগত গাড়িতে উঠার পরপরই পুলিশের একজন এসআই গাড়িটির চালকের পাশের আসনে গিয়ে বসেন। সেই সঙ্গে উঠে পড়েন গোয়েন্দা পুলিশেরও একজন সদস্য। এসময় পুলিশের কর্মকর্তা ফালুকে বলেন-স্যার; আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। এরপর ওই গাড়িটিকে অনুসরণ করে গোয়েন্দা পুলিশের একটি গাড়ি।
এরআগে রোববার সন্ধ্যার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন মোসাদ্দেক আলী ফালু।
এএ/এমএএস