অবরোধের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ ও দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকাল সাড়ে ১০টায় শহিদুল্লাহ হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে একুশে হলের সামনে গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের ২৫/৩০জন নেতাকর্মী হঠাৎ করে অবরোধ অবরোধ স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার, বাপ্পু সরকার, সুব্রত দাস, মুজাহিদুর রহমান, করিম প্রধান রনি, জিসান, হাসান, শাওন, শফিক, বায়েজিদ, মাহবুব ও জুয়েল প্রমূখ।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।