ঝড়ে গাছ পড়ে দুই জেলায় নিহত ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০২ মে ২০২৬

কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে বরিশাল ও পিরোজপুর ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বরিশালের চাখার ইউনিয়ন ও পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইয়াসমিন বেগম (৩৩) ও পারুল বালা (৮০)। এদের মধ্যে ইয়াসমিন চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামের বাসিন্দা এবং পারুল বালা রাজপাশা গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী এবং চার ছেলে ও এক মেয়ের জননী।

জানা গেছে, শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ওই গ্রামের রং মিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর বৃহৎ আকারের একটি চাম্বুল গাছ ভেঙে পরে। এতে বিধ্বস্ত ঘরের নিচে চাপা পরে তার স্ত্রী ইয়াসমিন বেগমের মৃত্যু হয় এবং ৭ বছরের ছেলে জিসান গুরুত্বর আহত হয়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সামগ্রী ও মৃত গৃহবধূর দাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে।

এদিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান পারুল বালা। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় শুরু হলে খালের পাড়ে থাকা একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।