ধামরাই পৌরসভা ছাত্রদল সভাপতি গ্রেফতার


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা জেলার ধামরাই পৌরসভা ছাত্রদলের সভাপতি খররুম চৌধুরী টুটুলকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৬টার দিকে তাঁকে আটক করা হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শেখ সেকেন্দার আলী জানান, টুটুলকে তাঁর শ্বশুরবাড়ি পৌরসভার তালতলা থেকে আটক করা হয়েছে। তাঁর নামে বিস্ফোরকদ্রব্য আইনে একটি ও গাড়ি পোড়ানোর দুটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।