ভারত থেকে ফিরেছেন এরশাদ


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

তিন দিনের ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরশাদের সহকারী সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ ফেব্রুয়ারি ভারত গিয়েছিলেন এরশাদ। হঠাৎ করেই তার ভারতসফরে ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও এরশাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি তার বন্ধুর বিয়েতে গিয়েছিলেন।

জানা গেছে, এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়সহ এরশাদের কয়েজজন প্রিয়ভাজন নেতা।

সূত্রের দাবি, এরশাদ মূলত প্রধানমন্ত্রীর নির্দেশেই ভারতে গিয়েছিলেন, চলমান সংকটে ভারতের অবস্থান পরিস্কার হতে। এ ব্যাপারে করণীয় ঠিক করতেও এরশাদকে আস্থাভাজন মনে করেন প্রধানমন্ত্রী।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।