কোনো সংলাপ হবে না : জয়


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যারা আইএসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় জয় বলেন, আমি হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা থামো। নয়তো পুলিশ তোমাদের আক্রমণ করবে। তোমরা থামো, নয়তো আমরা তোমাদের ধরব। তা জ্যান্ত হোক বা অন্যভাবে হোক।

জয় বলেন, পুলিশ ও সরকারের দায়িত্ব দেশের মানুষকে নিরাপদ রাখা। কেউ যদি এভাবে নিরীহ মানুষ মারতে যায়, তাহলে পুলিশের দায়িত্ব যেভাবেই হোক সেটা থামানো। এটা তাদের অধিকার নয়, এটা তাদের দায়িত্ব।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইনামুল হক, সাংবাদিক আবেদ খান এবং সংগীতশিল্পী মিতা হক।

`সন্ত্রাস বনাম রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মােহাম্মদ এ আরাফাত।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।