ফখরুল-মওদুদদের শুনানি ২৩ এপ্রিল
শাহজাহানপুর থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমদসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ২৩ এপ্রিল ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম (সিএমএম) তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন।
জানা গেছে, ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ডিবি পুলিশের এসআই রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জন নেতার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এএইচ/পিআর