দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জয়


প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৫ মার্চ ২০১৫

বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর নাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসি সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ফেসবুক পেইজে তিনি লেখেন-

“আজ আমাদের স্বাধীনতা দিবস। ৪৪ বছর আগের এই দিনে, মধ্যরাতে পাকিস্তানী আর্মিদের হাতে গ্রেপ্তার হবার ঠিক আগ মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং স্বাধীনতা অর্জন করেছিলেন। ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু এবং সকল মুক্তিযোদ্ধাকে। দেশের সবাইকে জানাই শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস।

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু"।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।