আপদমুক্ত ছাত্রলীগ গড়তে হবে : কাদের


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৭ মার্চ ২০১৫

ছাত্রলীগ আমাদের সম্পদ। কিছু কিছু জায়গায় সম্পদ আপদে পরিণত হয়েছে। এরা দলের দুর্নাম করে। আপদ দিয়ে আমাদের দেশের উন্নয়ন হবে না। তাই আপদমুক্ত ছাত্রলীগ গড়তে হবে।  শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ছাত্রলীগ ও তারুণ্য আমদের সম্পদ। প্রধানমন্ত্রী তরুণদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন। তাদের আমরা সম্পদে পরিণত করছি। এখান থেকেই ছাত্রলীগের নেতা ও নেতৃত্ব বেরিয়ে আসবে। তারাই একদিন বাংলাদেশকে অভিষ্ট লক্ষে পৌঁছে দেবে।

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
 
এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।