লেভেল প্লেইং ফিল্ড চান খালেদা : এমাজ উদ্দিন


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৭ মার্চ ২০১৫

বিএনিপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন তিন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড চান। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শত নাগরিক কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ।

এর আগে এমাজ উদ্দিনের আহমেদের নেতৃত্বে সন্ধ্যা পৌনে ৭টায় আট সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। বের হন সোয়া নয়টায়।

বেগম জিয়ার বরাত দিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড চান খালেদা জিয়া। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা লক্ষ্য করছি না।

খালেদা জিয়া চান, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।