হাসপাতালে নাদিম মোস্তফা


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৮ মার্চ ২০১৫

বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা বুকে ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, নাদিম মোস্তফা বুকে ব্যথা অনুভব করেন। কারাগার হাসপাতালের চিকিৎসকরা দেখে তাকে রামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে। চিকিৎসকরা যদি মনে করেন, তবে রামেক হাসপাতালে তার চিকিৎসা চলবে।

 নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল জানান, বেশ কিছুদিন ধরেই নাদিম মোস্তফা অসুস্থ। তার হার্টের ব্লক ছিলো। ডায়াবেটিস ও রক্তচাপও বেড়ে গেছে।

গত ১৯ জানুয়ারি ঢাকার গুলশানের বাসা থেকে যৌথবাহিনী নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এপর্যন্ত নাদিম মোস্তফার নামে ঢাকা ও রাজশাহীতে তিনটি নাশকতার মামলা হয়েছে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।