দেশে ফিরেছেন এরশাদ


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৮ মার্চ ২০১৫

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু  দেশে ফিরেছেন। সিঙ্গাপুর থেকে শনিবার সন্ধ্যা ৬টায় এরশাদ সফরসঙ্গীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান।

এরশাদের সঙ্গে এ সময় ছিলেন পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ছেলে এরিখ এরশাদ, ব্যক্তিগত সহকারী বাদশা।

উল্লেখ্য, গত ২৩ মার্চ ‘চিকিৎসার জন্য’ সিঙ্গাপুর যান এরশাদ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।