রাষ্ট্রের মালিকরা ভয়াবহ সংকটে : কাজী খলীকুজ্জামান


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ মার্চ ২০১৫

নাগরিক সমাজের আহ্বায়ক কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, রাষ্ট্রের মালিক নাগরিকরা আজ ভয়াবহ সংকটে। ককটেল, বোমায় আজ তারা দগ্ধ হচ্ছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে সমাজে অস্থিরতা বিরাজ করছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

খলীকুজ্জামান বলেন, ৮৩ দিন ধরে অবরোধ চলছে। সবাইকে আজ ভয়াবহ কষ্টে দিন কাটাতে হচ্ছে। ২০১৩ সালেও একই ঘটনা ঘটেছে। এ সংকটময় মুহূর্তে সম্মিলিত নাগরিক সমাজ গঠন করা হয়েছে।

তিনি সংকট সমাধানে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন, জঙ্গি-সন্ত্রাসীদের অর্থের উৎস বন্ধ, সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করাসহ সরকারের উদ্দেশে নয় দফা দাবি তুলে ধরেন।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এ কে এম এ হামিদ।

এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী, অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি হেলাল মোর্শেদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশীদসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।