মনোনয়নপত্র জমা দিলেন রনি


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৯ মার্চ ২০১৫

আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। রোববার রনির পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার তিন সহকর্মী এসএম ইকবাল, এম এ রেজা ও শামসুদ্দীন শানু।

বিকালে বিষয়টি নিশ্চিত করে রনি বলেন, এর আগে ঘোষণা দিয়েছিলাম বিএনপি নির্বাচনে আসলে শেষ পর্যন্ত নির্বাচন করবো। আমার নির্বাচনে আসার বিষয়টি সহজ ছিল না। আর এখন মাঠ ভরা প্রার্থী। তাই শেষ পর্যন্ত নির্বাচনে থাকছি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।