মান্নার জামিন নামঞ্জুর


প্রকাশিত: ১১:০২ এএম, ০৭ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে এ মামলা দু’টি দায়ের করা হয়। জামিন চেয়ে মান্নার আইনজীবী আবদুল মান্নান খান আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে দেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়।

এএইচ/এএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।