খালেদার খনি দুর্নীতি মামলা স্থগিতের মেয়াদ বাড়লো


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৯ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেন।

খালেদার পক্ষে তার আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করলে দুই বিচারকের বেঞ্চ তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, এ মামলা বাতিলে খালেদার করা একটি আবেদন এর আগে হাইকোর্টে রায়ের পর্যায়ে এলেও তার আইনজীবীরা অনাস্থা জানিয়ে প্রধান বিচারপতির কাছে বেঞ্চ পরিবর্তনের আবেদন করেন। ওই আবেদনে প্রধান বিচারপতি বড়পুকুরিয়া, নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার চারটি আবেদন শোনার জন্য বেঞ্চ বদলে দিলে বৃহস্পতিবার তা আদালতে ওঠে।

আদেশের পর মাহাবুব উদ্দিন খোকন বলেন, মামলার অবস্থা আগের মতোই রয়েছে। আইন অনুসরণ করে মামলাটি করা হযনি। স্থাগিতাদেশের মেয়াদ আদালত ছয় মাসের জন্য বাড়িয়েছেন। তবে রুল শুনানির জন্য আছে।

এএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।