জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এআরএস/এমএস