ফেসবুকে ছাত্রদলের প্রতিবাদের ঝড়
তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বর্জনের পর থেকেই ফেসবুকে প্রতিবাদের ঝড় তুলছেন ছাত্রদল নেতারা। মঙ্গলবার দুপুর থেকেই নানা প্রতিবাদী স্ট্যাটাস দিয়ে এ প্রতিবাদ এখনো অব্যহত রেখেছেন।
অনুসন্ধানে দেখা গেছে, সোহেল রানা নামের একজন ছাত্রদল কর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- পৃথিবীর প্রত্যেক বাবাই চায় তার সন্তান তার স্বপ্ন পূরণ করুক, সেই দিক থেকে আমি হাসিনাকে ধন্যবাদ জানাই তার বাবার স্বপ্নের বাকশাল বাস্তবায়নের জন্যে।
রাসেল আহমেদ নামে আরেক ছাত্রদল কর্মী লিখেছেন, ভোট দিতে গিয়া দেখি আমার ভোট চুরি হইয়া গেছে। কোন দেশে আছি?? শেষমেশ স্বাধীন দেশে আমার স্বাধীন অধিকারটুকু চুরি হয়ে গেলো। এর থেকে নেপালে গিয়া ভুমিকম্পে মরা ভালো ছিল।
এদিকে নাজমুস সাকিব নামে অপর ছাত্রদল কর্মী লিখেছেন, খোদার কসম আওয়ামী কুত্তাদের হাতের কাসে পাইলে জীবন্ত কবর দিয়া ফেলবো।
মনিরুজ্জামান মহসিন লিখেছেন, নির্বাচন নাকি প্রহসন ??????
ক্ষোভ প্রকাশ করে রাসেল নামে আরেক ছাত্রদল কর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, জাতীয় ভোটার আইডি কার্ড দিয়ে ভোট দেয়ার অধিকার পেলাম না। ভোট দিতে হলে চাই আওয়ামী আইডি কার্ড। আওয়ামী লীগের সন্ত্রাসী শুরু হয়ে গেছে। কী দরকার ছিলো নির্বাচন দেওয়ার?
এমএম/বিএ/পিআর