বর্জন-সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে : সাঈদ খোকন


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

নির্বাচন বর্জনের রাজনীতি থেকে বের হয়ে আসার সময় এসেছে। মানুষ আর এ রাজনীতি দেখতে চায় না। পূর্ব পরিকল্পিতভাবে রাজনৈতিক কৌশল হিসেবে এ নির্বাচন বয়কট করে থাকতে পারে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার আলাউদ্দিন রোডস্থ নিজ বাস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সাঈদ খোকন এসব কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনে নগরবাসীর মতের প্রতিফলন ঘটেছে। তারা সারাদিন উৎসবমুখর পরিবেশে স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে।

দু-একটি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও সার্বিক বিবেচনায় এ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে আমি সর্বপ্রথম নগরের বিশিষ্টজনকে নিয়ে ‘ঢাকা ডায়ালগ’ এর আয়োজন করবো। যেখানে ঢাকাকে নতুনরূপে রূপদানের পরিকল্পনা থাকবে।

ঢাকাবাসীর সঙ্গে আমার পরিবারের রাজনীতির সম্পর্ক। এ সম্পর্ক টিকে রাখার জন্য নগরবাসী মর্যাদার স্বার্থে আমি নিজেকে উৎসর্গ করবো।

এ নির্বাচন ও নির্বাচনে মনোয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সাঈদ খোকন। এ সয়ম স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএসএস/জেইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।