আবারো ক্ষমতায় গেলে উন্নয়ন বেগবান হবে : খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৬ মে ২০১৫
ফাইল ছবি

অর্থনৈতিক ভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় গেলে উন্নয়নের গতি আরো বেগবান হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

মঙ্গলবার ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা জেলা তথ্য অফিস আয়োজিত সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ কাজ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে।

তিনি আরো বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নিজেদের অর্থায়নে পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে। ২০১৮ সালে পদ্মাসেতু দিয়ে গাড়ি যাবে।

কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ন হয়ে বিদেশেও রফতানি করছে। বর্তমার সরকারের সাফল্য অর্জন, উন্নয়নের ভাবনা ও ২০২১ ভিশন বাস্তবায়নে জনগণের অবহিত করণে কেরাণীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রাসেদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ঢাকা জেলা তথ্য অফিসার মো. তৈয়ব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ইসমাইল হোসেন, বন কর্মকর্তা মোশারফ হোসেন।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।