মুক্তিযুদ্ধ ও রাজাকারকে একত্রে না মিলানোর আহ্বান ইনুর


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৬ মে ২০১৫

ভারসাম্য রক্ষার নামে মুক্তিযুদ্ধ ও রাজাকারকে এক সাথে না মিলানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফেমিলী নাইট’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে সব মানুষেরই নিজস্ব মতামত থাকবে। আমি এটাকে দোষের কিছু মনে করি না। পেশাগত কারণে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। অনেকে আছেন ভারসাম্য রক্ষার নামে মুক্তিযুদ্ধ ও রাজাকার একসাথে মিলিয়ে ফেলেন। উন্নয়ন ও আগুন সন্ত্রাসকে একপাল্লায় মাপেন, যা বস্তুনিষ্ঠতা নয়।’

শুধু ভুল না ধরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও জনগণের সামনে তুলে ধরার জন্য হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

রিপোর্টার্স ইউনিটির সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী প্রতিষ্ঠার দুই দশক উপলক্ষে প্রতিষ্ঠানের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।