ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন শুরু


প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৮ মে ২০১৫

দীর্ঘ পাঁচ বছর পর শুরু হয়েছে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর শাখার সম্মেলন। বৃহস্পতিবার বেলা ১১টায় কলাবাগান মাঠে শুরু হয় এ সম্মেলন।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা জানান, সম্মেলন শুরুর পর থেকে মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ডের নেতারা বক্তব্য রাখছেন।সম্মেলনে বিকেলে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতা ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ।   

অপরদিকে, আগামী ৩০ মে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।