বিএনপি নেতা শাহজাহান হাসপাতালে
বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উচ্চরক্তচাপজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার পরিবার ও স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এমএম/এএইচ/পিআর